
ক্লোজড সার্কিট ক্যামেরায় নির্বাচন কমিশন থেকে সরাসরি পর্যবেক্ষণ হচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। আজ সকাল ৮টা থেকে সংস্থাটির পঞ্চম তলায় কন্ট্রোল রুম থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার ও নির্বাচন কর্মকর্তারা। ইসির জনসংযোগ কর্মকর্তা আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
আশাদুল হক জানান, সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, মো. আলমগীর, রাশেদা সুলতানা ও আনিছুর রহমান কন্ট্রোলরুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
গাজীপুর সিটি করপোরেশনে মোট ৫৮টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ৪৮০। ভোট কক্ষ রয়েছে ৩ হাজার ৪৯৭টি।
মোট ৪ হাজর ৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। ১৮টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সঙ্গে ৪৬৬টি সিসি ক্যামেরায় ৪৬৬টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে ১০ সেকেন্ড পরপর অটো রোটেড করে এভাবে ৪ হাজার ৪৩৫টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। সিটি নির্বাচনে অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ৪৯১টি। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা-৫ উপনির্বাচন সিসিটিভির মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে।
গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম পৃথক মামলায় এ রায় দেন।
২ মিনিট আগে
প্রথম ঘটনাটি ঘটে বেলা ১২টার দিকে। শাহবাগ এলাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দুপুর ১টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
৮ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী ও মাদারবুনিয়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফের বাহারছড়া উপকূলে ২১ সেপ্টেম্বরের ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে মরদেহগুলোর সম্পর্ক আছে কি না, তা যাচাই করছে পুলিশ।
১৬ মিনিট আগে
বরিশালে ঝটিকা মিছিল নিয়ে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। আজ বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে
১৭ মিনিট আগে