
কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে চাকরির খোঁজে গাজীপুরের টঙ্গীতে আসে একজন রোহিঙ্গা কিশোর। শুক্রবার রাতে টঙ্গীর মোক্তারবাড়ী রোড এলাকায় ওই কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে স্থানীয় লোকজন। পরে কিশোরকে পুলিশে দেওয়া হয়।
ওই কিশোরের নাম রশিদুল্লাহ রশিদ (১৫)। সে কক্সবাজারের উখিয়া উপজেলার এইচডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে বাস করত। তার বাবার নাম মোহাম্মদ ইলিয়াস।
পুলিশ জানায়, কয়েক দিন আগে পারিবারিক সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয় রশিদুল্লাহর। পরে রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে শুক্রবার সকালে টঙ্গীতে চলে আসে। রাতে টঙ্গীর মোক্তারবাড়ী এলাকায় ঘোরাফেরা করতে থাকলে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর পাঠায়। খবর পেয়ে পুলিশ ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কিশোর রোহিঙ্গা নৃগোষ্ঠীর বলে নিশ্চিত হওয়া যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘আটক রশিদুল্লাহ রশিদ একজন রোহিঙ্গা কিশোর। শুক্রবার গভীর রাতে তাকে থানায় আটকে রাখা হয়েছে। সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ক্যাম্প কর্তৃপক্ষ ও কিশোরের পরিবারের সদস্যরা রশিদুল্লাহকে নিতে আসছে।’

গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবিব নয়ন (৪৫) কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। এই অপরাধে তাঁকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
১৮ মিনিট আগে
চিকিৎসক সংকটে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ রয়েছে। গত চার বছরে মাত্র একজন অন্তঃসত্ত্বা নারীর অস্ত্রোপচার হয়। এরপর অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) ও সার্জনের অভাবে অস্ত্রোপচার বন্ধ আছে। ফলে বেশি টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে সেবা নিতে হচ্ছে উপজেলাবাসীকে।
২০ মিনিট আগে
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর দেওয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, ‘এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে—আপনি বলেন। মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। তাঁদের জিজ্ঞেস করেন, তাঁরা ধর্মবিদ্বেষী বা ইসলামবিদ্বেষী কি না।’
১ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যাসংকটে শিশুমৃত্যু উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত দুই সপ্তাহে আইসিইউ সুবিধা না পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকালেও আইসিইউ শয্যার জন্য ৪১ জন শিশু ওয়ার্ডগুলো...
১ ঘণ্টা আগে