
সকাল ৭টার দিকে ট্রেন ছাড়ার অপেক্ষায় ছিলেন যাত্রীরা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর বদলে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটিতে সাড়ে চার ঘণ্টারও বেশি সময় আটকে থাকতে হলো তাদের। গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েন। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন এনে বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। দীর্ঘ বিলম্বের কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে রওনা হন।
ভুক্তভোগী যাত্রী ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল ৭টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটি পরবর্তী স্টেশন সাতখামাইরের উদ্দেশ্যে রওনা হলে সেখানে গিয়ে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
সাতখামাইর রেলওয়ে স্টেশনটি বর্তমানে বন্ধ থাকায় বিকল ট্রেনটিকে পেছনের দিকে টেনে শ্রীপুর রেলওয়ে স্টেশনে ফিরিয়ে আনা হয়। এতে ট্রেনের শত শত যাত্রী আটকা পড়েন। বিশেষ করে জারিয়াগামী দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার শামিমা জাহান জানান, সকাল ৭টার দিকে বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে আসে। এরপর সাতখামাইর স্টেশনের কাছে গিয়ে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ট্রেনটিকে আবার শ্রীপুরে ফিরিয়ে আনা হয়।
তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঢাকা থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হয়। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।

প্রজনন মৌসুমে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার আগে চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম। দুই সপ্তাহ আগে এক কেজির ইলিশ ২ হাজার ৫০০ টাকা থাকলেও এখন ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা। আড়তদার ও ব্যবসায়ীরা বলছেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম কমছে না। মৎস্য বিভাগ বলছে, এবার জেলেরা কম-বেশি ইলিশ পেয়েছেন এবং মা ইলিশকে...
২ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জোরদার করা ও সচেতনতা তৈরিতে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দেওয়া হয়েছে...
৩ মিনিট আগে
পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।
৭ মিনিট আগে
রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার পর কোনো একসময় দুর্বৃত্তরা শহরের কার্যালয়টির প্রবেশপথের কেচিগেটে এ অগ্নিসংযোগ করে। সকালে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ে জড়ো হন...
১১ মিনিট আগে