
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলা-গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে তৌহিদী জনতা। গতকাল সোমবার দুপুরের পর বিক্ষোভ মিছিল শেষে তৃপ্তি হোটেল, রাধুনী হোটেল এবং বাটা কোম্পানি ডিলারসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনের সাইন বোর্ড ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিয়াম খান অনিক, শিমুল আহাম্মেদ শাওন, শাহীন ও জয়নাল আবেদীন। গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সোমবার দুপুর ২টার পর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলা-গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে বোর্ডবাবারের উত্তর পাশে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) গেট পর্যন্ত গিয়ে আবার বোর্ড বাজারে এসে শেষ হয়। মিছিলে প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন।
তিনি আরও বলেন, এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।
স্থানীয়রা আরও জানান, শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হলেও ফিরে যাওয়ার সময় মিছিলে অংশ নেওয়াদের একাংশ বোর্ডবাজার এলাকার রুচি রাজ রেস্টুরেন্ট, তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং রাঁধুনি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থাকা ইসরায়েলি পণ্যের (পেপসি, সেভেন আপ, কোকাকোলা) সাইনবোর্ড প্রদর্শনের অভিযোগে সে সব লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে ভাঙচুর চালায়। এ ছাড়াও একই সময়ে বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের নিচ তলায় অবস্থিত বাটার শোরুমেও ইট-পাটকেল নিক্ষেপ এবং সাইনবোর্ড ভাঙচুর করে।

পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত হাসানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
৬ মিনিট আগে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তুরাগ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে মো. বিল্লাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন তুরাগ থানা এলাকার কামারপাড়ার বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে।
১৮ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার কাছে সাধারণ গ্রাহক ও সরকারি বিভিন্ন সংস্থার মোট ২৫৮ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া আদায়ে ৮টি বিশেষ দল গঠন করেছে সংস্থাটি। ফলে গত জুলাইয়ে ২৬ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায়কে ওয়াসার এক মাসের সর্বোচ্চ আদায় বলে জানানো হয়েছে।
২৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগানে অভিযান চালিয়ে ১০টি ককটেল ও পাঁচ কেজি বিস্ফোরকসদৃশ (গানপাউডার) বস্তু উদ্ধার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মহারাজপুর এসমা কলেজসংলগ্ন আমবাগান থেকে এসব বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে