Ajker Patrika

শান্ত গাজীপুর, রাজপথ ছেড়ে শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শান্ত গাজীপুর, রাজপথ ছেড়ে শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা
শ্রমিক আন্দোলনের পর কারখানায় ফিরছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে টানা ছয় দিন ধরে চলা শ্রমিক আন্দোলনের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। অধিকাংশ কারখানা খুলে দেওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কাজে ফিরেছেন শ্রমিকেরা। কোথাও কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। মহাসড়কগুলোতেও যান চলাচল ছিল স্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনের তুলনায় বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের মহাসড়ক ও শিল্পকারখানার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন কারখানার শ্রমিকেরা গণপরিবহনে করে কর্মস্থলে এসে দলবেঁধে প্রবেশ করছেন। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এ সময় মহাসড়ক দুটিতে যান চলাচল ছিল স্বাভাবিক।

মহানগরীর ভোগড়া বাইপাস, সাইনবোর্ড, নাওজোর, চন্দ্রা, কোনাবাড়ী ও পল্লী বিদ্যুৎ এলাকায়ও ছিল স্বাভাবিক পরিস্থিতি। টানা ছয় দিন ধরে শ্রমিকদের অবস্থানের কারণে এসব পয়েন্টে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বৃহস্পতিবার কোনো ভোগান্তি ছাড়াই চলাচল করেছে সব ধরনের যানবাহন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, সকাল থেকেই শ্রমিকেরা দলবেঁধে কাজে ফিরেছেন। তাঁরা কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে কাজে যোগ দিয়েছেন। প্রায় সব কারখানাই খুলে দেওয়া হয়েছে। বর্তমানে মাত্র সাতটি কারখানা বন্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত