গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিনজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার সবুজ (৩৫)।
এ ঘটনায় নয়ন (২৫) ও মাহাতাব (৩০) নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। তাঁদের টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এঁদের মধ্যে মাহাতাবের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, আজ শনিবার সকাল থেকেই ওই এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের কাজ করছিলেন ৩০ জন শ্রমিক। সন্ধ্যায় নির্মাণকাজ চলাকালীন পার্শ্ববর্তী একটি চারতলা বাড়ির সীমানাপ্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ সময় দুজন শ্রমিক আহত হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘দেয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আমাদের উদ্ধারকাজ এখনো চলছে।’
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব কমিটি’ বলে মন্তব্য করেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপির কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৮৬টি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি পৃথক ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত...
১ ঘণ্টা আগে
প্রেমঘটিত বিয়ে নিয়ে গতকাল সকাল থেকে মোজাম্মেলের সঙ্গে মান্নানের এক চাচাতো ভাইয়ের বিরোধ চলছিল। সন্ধ্যার পর স্থানীয় বাজারে ওই চাচাতো ভাইকে হত্যার হুমকি দেন মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও তাঁদের...
২ ঘণ্টা আগে