
গাজীপুরের শ্রীপুরে কারখানায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে রিফাত হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানার শেডের আনুমানিক ৩০ ফুট ওপরে কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের নয়নপুর এলাকার আরএকে সিরামিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রিফাত হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার গোয়ারী বাজার গ্রামের সোহরাব আলীর ছেলে। তিনি ডিজাইন সেট নামক একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। নয়নপুর এলাকায় ভাড়া থাকতেন রিফাত।
নিহতের বড় ভাই মো. ফরহাদ হোসেন বলেন, ‘গত কয়েক দিন ধরে আমরা কয়েকজন আরএকে সিরামিক কারখানার শেড নির্মাণের কাজ করছি। আজ সকাল ৯টার দিকে আনুমানিক ৩০ ফুট ওপরে কাজ করার সময় অসাবধানতায় ভাই নিচে পড়ে যায়। এ সময় মাথায় মারাত্মক আঘাত পায়। দ্রুত কারখানার অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করি। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন। পরেে সিটি স্ক্যান করতে রওনা হওয়ার সময় তাঁর মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুটি হাত ভেঙে যায়।’
আরএকে সিরামিক কারখানার ব্যবস্থাপক, প্রশাসন খালেদ আমিন বলেন, ‘একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের লোকজন দিয়ে শেড নির্মাণের কাজ করার সময় একজন শ্রমিক ওপর থেকে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে কারখানার অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘কাজ করার সময় নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে সুমন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৮ মিনিট আগে
ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখী মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে যাত্রীবাহী যানবাহনের চাপ। ফলে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।
২৪ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি সিএনজিচালিত অটোরিকশা চাপা দিয়েছে ট্রাক। এতে অটোরিকশাটির এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন ট্রাকচালককে পিটিয়ে আহত করে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের চর কুন্দলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
ময়মনসিংহে ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম উম্মে হাবিবা রিজু। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
৪৩ মিনিট আগে