
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুত করে রাখার দায়ে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় বাবর আলী মার্কেটের একটি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার। অভিযানকালে কালিয়াকৈর থানা-পুলিশ ও উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাবর আলী মার্কেটের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ড্রাম ও কনটেইনারে সংরক্ষিত প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।’
ফাহিম শাহরিয়ার জানান, লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া দাহ্য পদার্থ ও জ্বালানি তেল মজুত রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ডিজেল দ্রুত সাধারণ গ্রাহকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফুচকা খাওয়াকে কেন্দ্র করে কিশোরদের দ্বন্দ্ব ক্রমে দুই গ্রামবাসীর সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত শিপন মিয়া (১৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একটি বিয়ের আয়োজনও ভেস্তে যায়।
৫ মিনিট আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জেরিন সুলতানা (২২) নামের এক নার্সের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১১ মিনিট আগে
রাজশাহী মহানগরে কেঁদুর মোড় এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণ ও পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, সরকার ও ডিএনসিসিকে প্রশ্নবিদ্ধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ব্যবহার করে উত্তরার মেট্রোরেল এলাকার পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে...
২৯ মিনিট আগে