
বিশ্ব ইজতেমার ময়দানে লাখো মুসল্লি জমায়েত হওয়ায় এক দিন আগেই আজ বৃহস্পতিবার বাদ জোহর মাওলানা রবিউল হক ও বাদ আসর মাওলানা মো. ফারুক হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়েছে। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম ও কারি জুবায়ের মুসল্লিদের মাঝে বয়ান করবেন।
তবে, আগামীকাল শুক্রবার বাদ ফজর মাওলানা জিয়াউল হকের আনুষ্ঠানিক আম বয়ানের মধ্য দিয়ে আলমি শুরার তত্ত্বাবধানে (জুবায়েরপন্থী) মূল পর্বের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।
টঙ্গীর ইজতেমাস্থল এখন মুসল্লিদের আগমনে মুখরিত হয়ে উঠেছে। ভোলা থেকে ৫৪ জনের জামাত নিয়ে আজ বিকেলে ময়দানে এসেছেন আব্দুল আল মতিন। তিনি নির্ধারিত ৪২ নম্বর খিত্তায় অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ‘তীব্র শীত উপেক্ষা করে জামাতের সাথিদের নিয়ে ময়দানে এসেছি। আসতে কোনো সমস্যা হয়নি। এখান থেকেই দ্বীনের দাওয়াতের কাজে বেরিয়ে যাব। আল্লাহকে খুশি করতেই আমরা চিল্লা সাথিরা এসেছি। নিশ্চয় আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন।’
খিত্তায় স্থান না পেয়ে অনেকে ময়দানের শাখা সড়ক ও আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন। কিশোরগঞ্জ জেলা থেকে ৮৪ জনের জামাত নিয়ে আব্দুল গনি এসেছেন ময়দানে। তাঁরা নির্ধারিত খিত্তায় স্থান না পেয়ে অবস্থান নিয়েছেন ময়দানের ভেতরের শাখা সড়কে। এ বিষয়ে আব্দুল গনি বলেন, ‘আমাদের অঞ্চলের মুসল্লিরা খিত্তায় অবস্থান নিয়েছেন। আমরা পাশের সড়কে শামিয়ানা টাঙ্গিয়ে অবস্থান নিয়েছি।’
এ বিষয়ে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ের দায়িত্বে থাকা জহির ইবনে মুসলিম আজকের পত্রিকাকে বলেন, দুই বছর পর এবার ইজতেমা হচ্ছে। ইজতেমা শুরুর প্রায় তিন দিন আগে থেকেই মুসল্লিরা মাঠে প্রবেশ করে নিজেদের খিত্তায় অবস্থান নিচ্ছেন। এবার অধিক মুসল্লিদের সমাগম হয়েছে। আজ দুপুরের পর ময়দান কানায় কানায় ভরে ওঠায় ইজতেমা আয়োজক কমিটির মুরব্বিরা হেদায়েতি বয়ান শুরু করেছেন। তবে আগামীকাল শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে মূল পর্বের আনুষ্ঠানিকতা।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
১ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে