
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বোর্ড সভা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তিনি এ সভা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ভর্তিকৃত রোগীদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। ভর্তিকৃতদের মধ্যে কতজন শিশু, কতজনের অবস্থা বেশি গুরুতর, কতজন আইসিইউতে, এইসডিওতে ভর্তি আছেন তার খোঁজ নেন সামন্ত লাল সেন।
দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে সার্বিক বিষয়ে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই চিকিৎসার যাবতীয় ব্যয় তিনি নিজে বহন করবেন বলে স্বাস্থ্যমন্ত্রীকে অবগত করেছেন বলে সভায় জানান স্বাস্থ্যমন্ত্রী।
সভায় স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রোগীদের শারীরিক কষ্ট অনেক। প্রতিটি রোগীকে নিজের পরিবারের সদস্যদের মতো করে আমাদের সবাইকে চিন্তা করতে হবে। দগ্ধ রোগীদের অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারব না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চেষ্টায় যেন কোনো রকম অবহেলা না থাকে। এটি আমাদের নিশ্চিত করতে হবে।’
সভায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোট ৩২ জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়। এই ৩২ জনের মধ্যে পাঁচজন রোগী আইসিইউতে এবং দুজন এইচডিইউতে ভর্তি রয়েছেন। রোগীদের মধ্যে শতভাগ দগ্ধ বার্ন রোগী আছেন একজন, ৯৫ ভাগ বার্ন রোগী আছে তিনজন এবং ৫০ ভাগের বেশি বার্ন রোগী আছে মোট ১৬ জন বলে জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেস খান, অধ্যাপক (রেডিওলোজি) ডা. খলিলুর রহমান, অধ্যাপক (এনেস্থিসিওলজি) ডা. আতিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক (বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি) ডা. হাসিব রহমান, সহযোগী অধ্যাপক (বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি) ডা. হোসাইন ইমাম (ইমু)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসক।

সওকত সরদার (৬০)। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত এজাহার আলীর ছেলে। এ ছাড়া গুলিবিদ্ধ রবিউল ইসলাম একই এলাকার মৃত মানিক গাজীর ছেলে এবং ইসরাফিল হাওলাদার সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আটালি বাগালি গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে বলে জানা গেছে...
১ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের পুরান বাজারে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ রাহাত (১১)। শুক্রবার দুপুরে নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর স্থানীয় যুবকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার রাতের প্রথমার্ধে (আনুমানিক ১টা) ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঈশ্বরদী রেল থানা ও গোয়েন্দা সদস্যের যৌথ টিম রাজশাহী-ঢাকা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী মো. মহিউদ্দিন (৪৫) নামের এক জামায়াত নেতা নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে