গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রেল স্টেশনের আউটার সিগনালে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আধা ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বগিটি রেখে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে যাত্রা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন ও স্টেশনের মাস্টার হানিফ আলি।
হানিফ আলি বলেন, তুরাগ কমিউটার-২ ট্রেনটি প্রতিদিন জয়দেবপুর থেকে ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে, ঢাকায় পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে। আজ বৃহস্পতিবার ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যায়। পরে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-জয়দেবপুর রেল রুটের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকে।
তিনি আরও বলেন, ঢাকা-জয়দেবপুর রেল রোডে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে বাই রোটেশন ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে যাত্রা করে।
তুরাগ কমিউটার ট্রেনের যাত্রী আমিনুল হক বলেন, ধীরাশ্রম স্টেশন থেকে ট্রেনটি ঢাকামুখী চলাচল শুরুর কিছুক্ষণের মধ্যে এটির একটি বগি লাইনচ্যুত হয়। আল্লাহর রহমতে কোনো যাত্রী আহত হয়নি।

২০২৪ সালে কোরবানির ঈদে ইমরানের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। ওই ঘটনার পর আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো খামার।
১ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা। অপর দিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা শিক্ষকদের সঙ্গে সভায় আগামী রোববার থেকে শাটডাউনের মধ্যে পূর্বনির্ধারিত পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জানা গেছে, আজও বরিশাল...
১৮ মিনিট আগে
কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত রাতের নির্দিষ্ট সময়ে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
২৪ মিনিট আগে
ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে জাতীয় সংসদ ভবনও লোডশেডিংয়ের আওতায় রাখার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘আমি বলব, মেহেরবানি করে এটা যেন সংসদ থেকে শুরু হয়। লোডশেডিংয়ের আওতায় সংসদও যেন থাকে।’ আজ বৃহস্পতিবার সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিবৃতির বিষয়টি উল্লেখ করে বিরোধীদলীয় নেতা...
৩১ মিনিট আগে