Ajker Patrika

গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে আট ইউনিট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৩: ১৯
গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে আট ইউনিট
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় একটি কারখানার কার্টনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে আট ইউনিট।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামে আগুন লাগে। এ সময় কারখানা এবং স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। অপর দিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি এবং সারাবো ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবি: সংগৃহীত

ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাৎক্ষণিক আগুনে সূত্রপাত ক্ষতির পরিমাণ হতাহতের তথ্য জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত