Ajker Patrika

গাজীপুরে কারখানায় আগুন, পাঁচ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে কারখানায় আগুন, পাঁচ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরের নাওজোড়-কড্ডা এলাকার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরের নাওজোড়-কড্ডা এলাকায় একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে কারখানাটির পাঁচতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

গাজীপুর মহানগরের নাওজোড়-কড্ডা এলাকার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা
গাজীপুর মহানগরের নাওজোড়-কড্ডা এলাকার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত