
গাজীপুরে টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ সরিয়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন টঙ্গী বাজারের কয়েক হাজার ব্যবসায়ী।
আজ রোববার দুপুরের রাজধানীর আবদুল্লাহপুর ও টঙ্গী অংশের ব্যবসায়ীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। বেলা বাড়লে সড়ক ও জনপথের টঙ্গী বাজার কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু, আব্দুর রহিম খান কালা, আমিনুল ইসলাম লিটু ঘটনাস্থলে পৌঁছে সড়ক ও জনপথের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন ব্যবসায়ীদের।
এ সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বিআরটি প্রকল্পের নিচে বেইলি সেতু অপসরণের কাজ বন্ধ করে দেন।
টঙ্গী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, টঙ্গী বাজারে ২৫ হাজারের বেশি ব্যবসায়ীর দোকান রয়েছে। প্রায় ১০০ বছর আগে তুরাগ নদের তীরে এ বাজার গড়ে উঠে। বেইলি ব্রিজটি সরিয়ে ফেলা হলে বাজারে ক্রেতারা আসতে পারবে না।
যোগাযোগ করা হলে ঢাকা বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মহিউদ্দিন বলেন, ‘এই প্রকল্পটি আমাদের নয়। এটি হলো সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের। এ ব্যাপারে ওই দপ্তর ভালো বলতে পারবেন।’
যোগাযোগ করা হলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মো. আবুল হোসেন বলেন, পানিপ্রবাহ সচল রাখার জন্য তুরাগ নদের ওপর নির্মিত বেইলি সেতুটি বিআইডব্লিউটিএর পরামর্শ অনুযায়ী আর রাখা সম্ভব হচ্ছে না। তুরাগ নদের ওপর যেসব বেইলি ব্রিজ আছে, সবগুলোই অপসারণ করা হবে। উড়াল সড়ক দিয়ে চলাচলের জন্য একটি র্যাম্প চালু আছে। আরও চারটি র্যাম্প চালু করা হবে।

দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯) ‘আত্মহত্যার’ সময় ন্যাম ভবনের ফ্ল্যাটেই ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি তখন আত্মীয়স্বজন নিয়ে ডাইনিংয়ে খাওয়া-দাওয়া করছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও। এমপি নজরুল নামাজ পড়ার পরে খাওয়া-দাওয়ার আয়োজনে...
৪ ঘণ্টা আগে
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক রেহানা পারভীন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি তাঁর স্বামী আওলাদ হোসাইন। ২০২৪ সালের জুলাইয়ে স্ত্রী নিখোঁজ বলে প্রচার করে ফিরে যান অস্ট্রেলিয়ায়। স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে মর্মে জাল মৃত্যু সনদ দেন সে দেশের সরকারি দপ্তরে। কিন্তু শেষ রক্ষা হলো না।
৫ ঘণ্টা আগে
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে তিন বছরের প্রকল্প টেনে বাড়ানো হয়েছে ১৬ বছর। ব্যয় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫৫০ কোটি টাকা। তবু দূষণমুক্ত হয়নি রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকার এই জলাশয়। প্রকল্পটির অনিয়ম নিয়ে উত্থাপিত অডিট আপত্তিগুলোরও বড় অংশ অনিষ্পন্ন রয়েছে।
৬ ঘণ্টা আগে