
গাজীপুরে এক নিটিং কারখানায় গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কারখানার নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল আনুমানিক ৩০ লাখ টাকার সুতা এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের বড় ভবানীপুর এলাকার মির্জা অ্যাপারেলস লিমিটেড নিটিং ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
পুলিশ, নিরাপত্তাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর শিল্প নগরী কাশিমপুরের বড় ভবানীপুর এলাকায় ফ্যাক্টরির বাউন্ডারি ওয়াল টপকে, জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে ১০ থেকে ১৫ জনের ডাকাত দল। ডাকাত দলের সদস্যদের কাছে দেশীয় অস্ত্র, বিদেশি পিস্তল ছিল। ফ্যাক্টরির ভেতরে ঢুকেই নিরাপত্তা কর্মীসহ ৫ জনকে পাটের রশি ও ফেব্রিকস দিয়ে হাত পা বেঁধে ফেলে তাঁরা। বাধা দিতে গেলে তাদের বিভিন্নভাবে ভয়–ভীতি দেখানো হয়। এরপর গেটে তালা কেটে ৭ হাজার ৩৫০ কেজি সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা আনিসুল হক বলেন, ‘রাত ৩টার সময় আমাকে ফোন করা হয়েছিল কারখানা থেকে। মোবাইল চার্জে থাকায় আমি রিসিভ করতে পারিনি।’
ডাকাতদল আনুমানিক ৩০ লাখ টাকার সুতা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।
রাব্বি নামে নিটিং এর সহকারী অপারেটর বলেন, আমরা কারখানার ভেতরে ছিলাম। হঠাৎ রাত ৩টার সময় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল আমাদের হাত–পা বেঁধে ফেলে। দেশীয় অস্ত্র ঠেকিয়ে সুতা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোল্লা খালিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। ডাকাত দলকে ধরতে কাজ করছে পুলিশ।

সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামে বসতভিটার সীমানা নিয়ে নিহত আদা চন্দ্র দাসের সঙ্গে তাঁর বড় ভাই নিপেন চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৩ জুলাই নিপেন চন্দ্র দাস বিরোধপূর্ণ জায়গায় টয়লেট নির্মাণ শুরু করলে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
৪ মিনিট আগে
বকেয়া টাকা চাওয়ায় চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহেদ বিশ্বাসের বিরুদ্ধে। পরে ফোনে ওই দোকানিকে ‘দেখে নেওয়া হবে’ বলেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর
১৪ মিনিট আগে
মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে হাসপাতালের ভেতর এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত কাওসার বেপারী (২৫) সদর উপজেলার সৈয়দারবালী এলাকার শাহালম বেপারীর ছেলে। অভিযুক্ত ফারুক বেপারী সদর উপজেলার টুবিয়া এলাকার নুরুল হক ফকিরের ছেলে।
২৪ মিনিট আগে
দেশের বিভিন্ন স্থানের টেক্সটাইল শিক্ষার্থীদের অংশগ্রহণে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল টেক্সটাইল সায়েন্স কম্পিটিশন। আজ শনিবার বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটরিয়ামে ৩টি ইভেন্টে ন্যাশনাল টেক্সটাইল সায়েন্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
২৫ মিনিট আগে