
গাজীপুরের গাছায় ময়লার স্তূপ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার গাছার কামরজুড়ি এলাকায় ময়লার স্তূপ থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়। পরে সেগুলো গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে এলাকার একটি ময়লার স্তূপে মাথার খুলি, মেরুদণ্ড ও বুকের পাঁজরের হাড় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ কঙ্কালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। কঙ্কালগুলো অজ্ঞাত কোনো শিশুর বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কঙ্কালটির লিঙ্গ ও পরিচয় শনাক্ত করা যায়নি। ফরেনসিক রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম নগরের বাকলিয়ার তুলাতলী বাজারের আলী মার্কেটে শুক্রবার দুপুরে আগুনে একাধিক কাপড়ের দোকান পুড়ে গেছে। চারটি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের দাবি, ক্ষতি হয়েছে প্রায় ৫০ লাখ টাকা।
২ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে খালুর বাড়িতে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে গিয়ে বিষধর সাপের ছোবলে নাহিদ হাসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কাপাষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের কয়েক ঘণ্টা পর হাছিনা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৭ মিনিট আগে
গভীর রাতে তিন ব্যক্তি একটি বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা করছিলেন। এ সময় এলাকায় টহলরত আনসার সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের হাতেনাতে আটক করেন। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আটক তিনজনকে...
১০ মিনিট আগে