গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ইঞ্জিন বিকলের এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার।
শামীমা আক্তার বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। এর দুই মিনিট পর ৬টা ২৬ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন থেকে ছেড়ে যায়। কিন্তু আউটার সিগন্যালের কাছাকাছি পৌঁছামাত্রই ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেন রাজেন্দ্রপুর স্টেশনে যাত্রাবিরতি করে।
শামীমা আক্তার আরও বলেন, এক ঘণ্টা পর বলাকা কমিউটার থেকে ইঞ্জিন এনে যমুনা এক্সপ্রেস ট্রেনের চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৪ মিনিট আগে
রাজধানীর ডেমরায় দেলোয়ার হোসেন (৫০) নামে এক রিকশাচালককে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ডেমরার কামারগোপ ৪ নম্বর গেট মসজিদের পেছনে ঘটনাটি ঘটে। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।
২২ মিনিট আগে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে সিএনজিচালিত অটোরিকশার চালক বলে ধারণা করছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
২৫ মিনিট আগে
ফিরোজা বেগমকে বাঁচাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রী সামান্য আহত হন।
৩৬ মিনিট আগে