
গাজীপুরের শ্রীপুরে ফ্রিজের বৈদ্যুতিক তারে জড়িয়ে চাঁন বানু (৫৫) নামের এক নারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নিজমাওনা বাজার এলাকার ইনসান মুন্সির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই বাড়িতে পরিছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন। তিনি একই গ্রামের মো. মদন আলী মিয়ার স্ত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে মরদেহ হেফাজতে নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ইনসান মুন্সির বাড়ির কাজে যান গৃহকর্মী চাঁন বানু। মুন্সি বাড়িতে তিনি ধোয়ামোছার কাজ করতেন। কাঁচাঘরের ফ্লোর মাটি দিয়ে লেপার কাজ শুরু করেন। সে সময় ঘরের কোণে রাখা ফ্রিজের নিচে হাত দিলে বিদ্যুতায়িত হন। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমজাদ ফকির জানান, সকালে ঘর লেপার সময় মুন্সিবাড়িতে গৃহকর্মী চাঁন বানু বিদ্যুতায়িত হন। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ হেফাজতে নেন। এ নিয়ে পুলিশ দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান বলেন, ফ্রিজের তারে বিদ্যুতায়িত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে একজন পুলিশ অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
শাহীনুর রহমান আরও বলেন, মৃত্যু নিয়ে কোনো অভিযোগ থাকলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আপাতত মরদেহ পুলিশের হেফাজতে রাখা আছে। নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুরের ফুলবাড়ীতে দেবদাস চন্দ্র সরকার (৩২) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার এলুয়ারি ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
৮ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামের লক্ষীপুর গ্রামে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শতবর্ষী ছামেনা খাতুনকে ছেলের নতুন ভবনে তুলে নেওয়া হয়েছে। আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর ইউএনও নির্দেশ দিলে প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করেন।
১৯ মিনিট আগে
বরিশালের রূপাতলীতে অবস্থিত অলিম্পিক সিমেন্ট লিমিটেডের কারখানা ১৩ জুন থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যবসায়িক লোকসান, কাঁচামাল সংকট ও ডলার-এলসি সমস্যার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে। এ সিদ্ধান্তে তিন শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর চাকরি অনিশ্চয়তায় পড়েছে।
৩৪ মিনিট আগে
রাজশাহীর বাঘায় মাইক্রোবাস-বাইসাইকেলের সংঘর্ষে চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজুল ইসলাম ওরফে মিনহাজ (১০) মারা গেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বানেশ্বর-ঈশ্বরদী সড়কের মীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে