Ajker Patrika

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে দেবদাস চন্দ্র সরকার (৩২) নামে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর এলুয়ারি ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেবদাস চন্দ্র সরকার ওই এলাকার পরিমল চন্দ্র সরকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দেবদাস চন্দ্র সরকারের স্ত্রী দশমতি রানী দুপুরের খাবারের জন্য তাঁকে ঘরে ডাকতে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তিনি স্বামীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন।

দশমতি রানীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের চালার টিন খুলে ভেতরে ঢোকেন। পরে দেবদাসের গলায় থাকা ফাঁসের দড়ি কেটে তাঁকে নিচে নামিয়ে দরজা খুলে দেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসক ঋষিকেশ এসে তাঁকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. সিদ্দিকুর রহমান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আনা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত