রাজশাহীর বাঘায় মাইক্রোবাস-বাইসাইকেলের সংঘর্ষে চতুর্থ শ্রেণির ছাত্র মিনহাজুল ইসলাম ওরফে মিনহাজ (১০) মারা গেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বানেশ্বর-ঈশ্বরদী সড়কের মীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিনহাজ বাঘা উপজেলার মনিগ্ৰাম ইউনিয়নের মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই ইউনিয়নের মিরগঞ্জ ভানুকর গ্রামের মিনারুল ইসলাম ও বেবি খাতুন দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্কুল ছুটির পর নিজের বাইসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিল মিনহাজ।
পথিমধ্যে বাড়ি থেকে কিছু দূরে ঈশ্বরদী থেকে রাজশাহী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে তার সাইকেলে ধাক্কা লাগে। এতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চারঘাট বাজারে সাধারণ জনতা মাইক্রোবাসটিকে আটক করে।
নিহতদের বাবা জানান, রাত সাড়ে ৭টায় নিজ গ্ৰামে জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
১০ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
১৯ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডে উঠে পড়েছে বরযাত্রীবাহী একটি বাস। এতে বাসে থাকা কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাশথুপী গ্রাম থেকে গরুটির মাংস ভ্যানে করে বড়তারা ইউনিয়নের বড়তারা গ্রামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুটির অবশিষ্টাংশ উদ্ধার করে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগকে জানানো হয়।
৪১ মিনিট আগে