
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা এলাকায় একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নীলু ড্রাইভার নামে এক বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক রয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার শফিকুল ইসলাম তাঁর স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকেন। ওই দম্পতি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁদের ১২ বছর বয়সী মেয়ে স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করে। গতকাল বুধবার সকালে তাঁরা কর্মস্থলে যান এবং শিশুটি মাদরাসায় যায়। দুপুরে মাদরাসা থেকে বাসায় ফেরে ওই শিশু। এ সময় বাড়ির কেয়ারটেকার নীলু ড্রাইভার ঘরে ঢুকেন। পরে দরজা বন্ধ করে গামছা দিয়ে শিশুটির মুখ বেঁধে তাকে ধর্ষণ করেন। এরপর অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যান নীলু ড্রাইভার।
বিকেলে কারখানা থেকে ফিরে শিশুটির মা মেয়েকে অচেতন ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ভুক্তভোগী শিশুকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে দুই নৌকার বাইচালদের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৮ মিনিট আগে
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। গ্রেপ্তার শাহ আলম ভাটারা পূর্বপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
৩০ মিনিট আগে
রিফাত হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শুভ ও ইলিয়াসের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। এর মধ্যে ইলিয়াস মোহাম্মদপুর থানায় ২০২৪ সালের ২০ জুলাইয়ে একটি ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলারও আসামি।
৩৪ মিনিট আগে
প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ পেয়ে উৎপাদনে ফিরেছিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কিন্তু এক দিন না যেতেই আবারও কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৬ মিনিট আগে