
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, ‘আপনারা হলেন আমাদের প্রিয়জন, আমাদেরকে আপনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। আর আপনারা আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনজন। আমরা যখন খোঁজ-খবর নেই, আপনাদের সুখ-দুঃখের খবর রাখি, তখন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা খোঁজ-খবর নেই। পরবর্তীতে জানতে চান ওঁদের (আপনাদের) কী অবস্থা, ওঁরা কেমন আছে।’
আজ শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামের রহমতনগর গুচ্ছগ্রামের ঈদ সামগ্রী বিতরণের সময় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার বাবার মতোই আপনাদের পাশে থেকে, একটানা ক্ষমতায় থেকে এই উন্নয়নগুলো করে যাচ্ছেন। না হলে কিন্তু এ সব সম্ভব ছিল না। এই আপনারা যখন ঘর পান, ঘরের সঙ্গে সঙ্গে আপনাদের মালিকানা তৈরি হয়। সেই সঙ্গে আপনাদেরকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হয়। আপনাদের বাচ্চারা যাতে ভালো থাকে, সুন্দর ভবিষ্যৎ যাতে তৈরি হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়ে দেন। যাঁরা আমরা সংসদ সদস্য আছি, মন্ত্রী পরিষদের সদস্য, এমনকি যাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মী হিসেবে কাজ করছেন, তাদের সবাইকে এ ধরনের নির্দেশনা দেন। হতদরিদ্র মানুষ কেমন আছে, তাঁরা কেমন করে ঈদ করছে, সেগুলোর খোঁজ-খবর নিতে বলেন।’
এ সময় উপস্থিত ছিলেন—শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন প্রমুখ।

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে ফুটপাতে বা রাস্তায় আর ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের ডিএনসিসি বিকল্প ব্যবসার ব্যবস্থা করবে।
১ ঘণ্টা আগে
ভারতে পাচারকালে ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ডায়মন্ডসহ সুজাউদ্দীন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা। যশোর সদর উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে তাঁকে আটক করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ ডায়মন্ডের বর্তমান বাজারমূল্য সাড়ে
১ ঘণ্টা আগে
মাটি লুটের সংবাদ প্রকাশের জেরে রাজশাহীর চারঘাটে সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকির পর তাঁকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ছয় শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। জ্বর, কাশি ও শরীরে র্যাশ নিয়ে অসুস্থ এসব শিশুকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ডিমলা ও ডোমার থেকে একজন করে এবং সদর উপজেলার চার শিশু রয়েছে।
৩ ঘণ্টা আগে