গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ মে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তাঁদের মধ্যে চারজন আওয়ামী লীগ সমর্থক এবং অপর প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত। তাঁরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হলফনামা অনুযায়ী অর্থ-সম্পদে এগিয়ে আছেন জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন। তিনি ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন। ২০১৪ সালেও উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ান। ২০১৪ সালের হলফনামা পাওয়া গেলেও ২০১৮ সালের হলফনামা নেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।
তাই ২০১৪ ও ২০২৪ সালে দাখিল করা হলফনামা পর্যালোচনায় জানা গেছে, তাঁর স্বামীর নাম সেলিম উল্লা সরকার। ২০১৪ সালে তাঁদের উভয়ের আয় ছিল ৫০ হাজার টাকা, নগদ টাকা ছিল ৭৬ হাজার ৫০০, ব্যাংকে জমা ছিল ৯ লাখ ৮৩ হাজার টাকা। ২০২৪ সালে তাঁদের আয় প্রায় অর্ধকোটি (৫০ লাখ ৮৭ হাজার ২৮ টাকা), নগদ আছে ২ লাখ ৭০ হাজার টাকা, ব্যাংকে জমা আছে প্রায় ৩ কোটি টাকা। এ ছাড়া এই দম্পতির অন্য সম্পদ বেড়েছে বহুগুণ।
২০২৪ সালে তিনি আইন পেশা থেকে আয় করেছেন ৫ লাখ ৬০ হাজার এবং বাড়িভাড়া বাবদ ২ লাখ ৪০ হাজার। শেয়ার-সঞ্চয় থেকে আয় করেছেন ৭ লাখ ১৫ হাজার ৯৩১ টাকা। সম্মানী ও ডেইরি ফার্ম থেকে তিনি আয় করেছেন ১৪ লাখ ৮০ হাজার টাকা। অন্যদিকে, ২০১৪ সালে তাঁর স্বামীর কোনো আয় না থাকলেও এখন আয় ২০ লাখ ৯১ হাজার ৯৭ টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৫ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে