Ajker Patrika

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
আজ মঙ্গলবার বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

গাজীপুরে পোশাকশ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভের জেরে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়িসহ আশপাশের এলাকার সিলিকন ও মণ্ডল গ্রুপের কারখানাসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত বাঘেরবাজার ও ভবানীপুরসহ আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছবি: সংগৃহীত
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছবি: সংগৃহীত

এদিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, নাওজোর, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকার পরিস্থিতি দুপুরের দিকে স্বাভাবিক হয়ে আসে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে বাঘেরবাজার ও ভবানীপুরসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে এ পর্যন্ত ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত