স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমরা স্বাস্থ্য সুরক্ষা আইন করার উদ্যোগ নিয়েছি। এ আইনে দেশের সকল বেসরকারি হাসপাতালে রোগ নির্ণয়ের পরীক্ষা ফি নির্ধারণ করা হবে। সেবা বৃদ্ধির বিভিন্ন বিষয় এ আইনে উল্লেখ করা হবে।
আজ শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী আরও বলেন, আমরা গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য কাজ করছি। আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি।
মন্ত্রী আরও বলেন, গাজীপুরে প্রধানমন্ত্রীর মায়ের নামে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল করা হয়েছে। এর ভবনটি খুবই আধুনিক। এখানে অনেক ভালো ভালো চিকিৎসা যন্ত্রপাতি রয়েছে।
এটিকে কীভাবে আরও সচল করা যায়, এখানে এসে মানুষ যাতে আরও ভালো সেবা নিতে পারে আমরা সে জন্য কাজ করছি। আজকে আমি প্রথম এলাম। দেখে গেলাম। পরে সব বিষয় সমন্বয় করে কর্মপন্থা নির্ধারণ করা হবে। আলোচনা করে এসব ঠিক করব।
মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ফ্লোর, অফিস কক্ষ পরিদর্শন ও হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি দেখে সন্তোষ প্রকাশ করেন। বিভিন্ন ওয়ার্ডের রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের সেবা ব্যবস্থা তদারকি করেন।
প্রধানমন্ত্রীর হাতে গড়া এই প্রতিষ্ঠানকে আরও যুগোপযোগী, জনবান্ধব ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন এবং একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন। পরে তিনি হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে এক মত বিনিময়ে সভায় মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, গাজীপুরের জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদ আক্তার, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জে এম এইচ কাওসার আলম, প্রধান নার্সিং কর্মকর্তা রুযিতা মোহাম্মদ দান, সহকারী কমিশনার (ভূমি) রজব বিশ্বাস, গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোনাবাড়ী জোন) আমির হোসেন ও কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহানসহ অনেকে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৫ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে