
খাল খনন কর্মসূচি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বলে জানান গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীতে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, বিগত ১৭ বছর দেশের রাজনৈতিক দলগুলো যে নির্যাতন-নিপীড়ন সহ্য করে রাজনীতি করেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। বর্তমান সরকার দায়িত্ব পেয়ে বড় বড় প্রকল্প হাতে নিয়েছে।
দেশে খাল খননের পরিকল্পনা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। ভবিষ্যতে কাবিখা প্রকল্পে আরও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে।
এ সময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, গণঅধিকার পরিষদের টঙ্গী পূর্ব থানার সভাপতি মোশতাক সরকার টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য দাখিল করা একটি নথিতে ৮টি অনলাইন জাল দাখিলা (ভূমি উন্নয়ন করের রশিদ) শনাক্ত করা হয়েছে। জাল দাখিলা শনাক্ত হওয়ায় ওই জমির রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
১ ঘণ্টা আগে