Ajker Patrika

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী
দলবেঁধে কারখানায় প্রবেশ করছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

ন্যূনতম মজুরির দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি মাঠে কাজ করছে। অন্যদিকে, সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের দলবেঁধে প্রবেশ করতে দেখা গেছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের শিল্পাঞ্চলের কোথাও শ্রমিকদের বিক্ষোভ বা সড়ক-মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেনি।

সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।

দলবেঁধে কারখানায় প্রবেশ করছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা
দলবেঁধে কারখানায় প্রবেশ করছেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

তিনি জানান, শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিজিবি, আনসার ও এসআরবির মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি না হয়, সে লক্ষ্যে তাঁরা কাজ করছেন। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে আগুন দেন। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও বাহিনীর সদস্যরা আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়। বিক্ষোভের কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আন্দোলন চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় মারধরের শিকার হয়ে আহত তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত