
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার উপযোগী মাঠ তৈরি করা হবে। এর মাধ্যমে কিশোর-কিশোরীদের জন্য খেলাধুলার ব্যবস্থা করা সম্ভব হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্যও খেলার আয়োজন ইতিমধ্যে শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা খেলার মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘আমরা বাংলাদেশের ৬৪টি জেলাতে স্পোর্টস ভিলেজ তৈরি করছি। চলতি অর্থবছরে ১০টি অঞ্চলের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ তৈরি করব।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা দূর করে একটি মানবিক রাষ্ট্র আমরা চাই এবং সেই সঙ্গে রাজনীতির গুণগত পরিবর্তন চাই। আর সেটির অন্যতম মাধ্যম হবে খেলাধুলা।’
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেপবল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নাটোরের নলডাঙ্গার হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার বিকেলে পাটুল বাজারের এক জনসভায় তিনি এ কথা বলেন।
৩৪ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে এক শিক্ষকের বিরুদ্ধে ফেসবুক মেসেঞ্জারে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রীর বাবা। অভিযুক্ত শিক্ষক মো. ইমরুল কায়েস রবিন উপজেলার সুটিয়াকাঠি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব অ্যাসিস্ট্যান্ট
১ ঘণ্টা আগে
চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা ঘোষণা ও চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখা মানববন্ধন করেছে। আজ শুক্রবার বিকেলে লাক্কাতুড়া চা-বাগানের রেস্টক্যাম্প বাজারে এ মানববন্ধন হয়।
১ ঘণ্টা আগে
প্রায় ৯ ঘণ্টা পেরোলেও পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে নিখোঁজ হওয়া অজ্ঞাতনামা যুবকের সন্ধান পাওয়া যায়নি। বৈরী আবহাওয়া ও নদীতে প্রবল স্রোতের কারণে আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার সকালে আবারও অভিযান শুরু করার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
১ ঘণ্টা আগে