
গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে বড় বোন সিমিন হোসেন রিমি এমপির জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। আজ বুধবার গাজীপুরের কাপাসিয়ায় এক জনসমাবেশে তিনি এ ভোট চান।
এ সময় সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেন, ‘আমরা ভোট দেব নৌকা প্রতীকে। যেই প্রতীক আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়ন করবে। কারণ, এই নৌকাই পারে এই দেশকে সমৃদ্ধিশালী করতে। তার প্রমাণ আপনাদের তিনবারের নির্বাচিত এমপি সিমিন হোসেন রিমি।
তিনি বলেন, আজকে যদি আমরা কাপাসিয়ার দিকে তাকাই, এই যে রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, বই পড়া কর্মসূচি—সবই সম্ভব হয়েছে সিমিন হোসেন রিমির অক্লান্ত পরিশ্রমে। সেবায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন নম্বর ওয়ান। এ রকমটাই সোনার বাংলার প্রমাণ। এই সোনার বাংলাই আমরা চেয়েছিলাম।’
সোহেল তাজ বলেন, ‘আপনারা জানেন, ভোটটা কোথায় দিতে হবে। দেশকে সুন্দর করতে হবে। দুর্নীতি মুক্ত করতে হবে। অনিয়ম ও অব্যবস্থাপনা মুক্ত করতে হবে। আমরা চাই না, যারা জালিয়াতি–দুর্নীতি করে টাকা কামাবে। আমরা চাই না, যারা হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপ করবে। আমরা চাই না, ঋণ খেলাপ করে ওই টাকায় দিয়ে সবার জন্য এমপি ইলেকশন করবে, তাদের আমরা ভোট দেব না।’
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য এবং তার পাশাপাশি কাপাসিয়ার এমপি সিমিন হোসেন রিমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। বাদবাকি কাজগুলো সম্পন্ন করার জন্য সুযোগ দিতে হবে। আমি আশা করি, আপনারা তাঁর কাজে সন্তুষ্ট আছেন। যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনাদের ভোটটা নৌকা মার্কায় দেবেন।’
সিমিন হোসেন রিমি এমপি বলেন, আগামী ৭ জানুয়ারি, আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন। মনে রাখবেন, ভোট হলো আপনাদের অধিকার। আপনারা যেমন ভোট দিয়ে আমাকে-সোহেলকে নির্বাচিত করেছেন, তাই আমরা কাজ করতে পেরেছি।’ তিনি কাপাসিয়ার প্রতিটি গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলার টোক সরজবালা উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশিদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন আহমেদ সেলিম, টোক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ আব্দুল ওয়াহিদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন।
পরে সাবেক প্রতিমন্ত্রী টোক ইউনিয়নের নয়াসাংগুন, উলুসারা, টোক নগর, বড়চালা, উজুলী দিঘীরপার এবং বারিষাব ইউনিয়নের দামুয়ার চালা, সরকার টেক, নরোত্তমপুর ও দুলালপুরে নির্বাচনী প্রচারণা চালান।

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
২ ঘণ্টা আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
৩ ঘণ্টা আগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
৩ ঘণ্টা আগে