
গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক আন্দোলনের জেরে পিএন কম্পোজিট লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় কারাখানাটির প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা।
আজ সকাল ৮টায় কারখানার প্রধান ফটকে জড়ো হন শ্রমিকেরা। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে পড়েন তাঁরা। কারখানা খুলে দেওয়াসহ আরও কিছু দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও কোনাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে দুপুর ১২টার দিকে শ্রমিকেরা চলে যান।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, কারখানার এক শ্রমিক গত রোববার ব্যক্তিগত কাজে কারখানা থেকে বের হন। যখন তিনি কাজ শেষ করে ফিরে আসেন, তখন কারখানার কয়েকজন কর্মকর্তা তাঁকে অকথ্য ভাষায় বকাঝকা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন সোমবার শ্রমিকেরা ওই কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। সারা দিন শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। বিকেলে শ্রমিকেরা চলে গেলে রাতে কারখানা বন্ধের নোটিশ প্রধান ফটকে সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ।
নোটিশে কারাখানা বন্ধের সিদ্ধান্তের পেছনে শ্রমিকদের আন্দোলনকে দায়ী করা হয়। এতে বলা হয়, গত রোববার থেকে কিছু শ্রমিক অযৌক্তিক দাবি তোলেন। তাঁরা সংঘবদ্ধ হয়ে কারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত করছেন। নোটিশে বলা হয়, শ্রমিকদের অবৈধ ধর্মঘটের কারণে কারখানার ভেতর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় কারখানা কর্তৃপক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, এই অবস্থায় কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে তারা। পরে কারখানা চালু করার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে বলে জানায় তারা।
এ ব্যাপারে কথা বলতে কারখানার কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেওয়া একাধিক মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলেও কেউ সাড়া দেননি।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশ ও থানা-পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন...
৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
৩৩ মিনিট আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে