গাজীপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর ও মনিপুর এলাকায় এ অবরোধ করেন মন্ডল গার্মেন্টস, ফকিরা গার্মেন্টস, সিলিকন গার্মেন্টস ও এনজি গার্মেন্টসের শ্রমিকেরা।

জয়দেবপুর থানার দ্বিতীয় কর্মকর্তা নয়ন কুমার কর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।









