
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আটক যুবকের নাম এস এম মিজানুর রহমান (২৪)।
মো. মিজানুর রহমান উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। তবে স্থানীয়রা জানান, মিজানুর রহমান মানসিকভাবে কিছুটা অসুস্থ।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। অভিযুক্ত যুবক থানা হেফাজতে আছেন। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, মিজানুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর একটি স্ট্যাটাস দেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ছাপড়হাটি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি ও সংগঠনটির কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ। গতকাল বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
২ মিনিট আগে
মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশের অভিযানে ফেরদৌস হোসেন ও কন্নাল মিয়া ওরফে জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া দুটি মোবাইল ফোন। এক আসামি এখনো পলাতক।
৬ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল এলাকায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে পলাশ, যিনি ‘কাইল্যা পলাশ’ নামে পরিচিত, গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার বেলা ১টা ৪৫ মিনিটে রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
পটুয়াখালী শহরের ঝাউবন এলাকায় বড় এলইডি পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আয়োজন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং বিদ্যুতের অপচয়ের কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা।
২৫ মিনিট আগে