
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশনসংলগ্ল স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০) ও গাইবান্ধা শহরের পুর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
স্থানীয়রা জানায়, আজ দুপুরে দিকে সাদুল্লাপুর উপজেলা শহর থেকে একটি কাভার্ড ভ্যান গাইবান্ধার শহরে দিকে যাচ্ছিল। সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছায়। এরই মধ্যে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইট দিতে গিয়ে অপর একটি অটোরিকশাকে কাভার্ড ভ্যানটি চাপা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও চার যাত্রী আহত হন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে ৷ এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার আটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি দোকান থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
২২ মিনিট আগে
হত্তর চট্টগ্রামের চার নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বাংলাদেশ সচিবালয়ে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম সমিতি ঢাকা। সমিতির নেতারা তাঁদের সাফল্য কামনা করেন এবং আঞ্চলিক উন্নয়নে ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
২৫ মিনিট আগে
দুর্নীতি এখন ঈদের বকশিশের মতো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায়...
২৫ মিনিট আগে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানের সময় এক মাদক কারবারির কামড়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চেচরীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে