গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যমুনা নদী থেকে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টা ও দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বালাসীঘাট থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
এদিন বেলা ১১টার দিকে নদীতে গোসলে নেমে তলিয়ে যায় তারা। মৃত দুই বন্ধু মাহিম মিয়া (১৬) ও ওমিও সরকার আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। পৌর শহরে ডেভিড কোম্পানি পাড়ার আনোয়ার হোসনের ছেলে মাহিম ও একই এলাকার লিটনের ছেলে ওমিও।
ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র পাঁচ বন্ধু নুহিন, কাব্য, মোহিত, মাহিম, ওমিও আর এসকেএস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র তামিম ইসলাম নিরব যমুনায় গোসল করতে নামে জানা গেছে।
নবম শ্রেণির ছাত্র তামিম ইসলাম নিরব বলে, ‘আমরা ছয় বন্ধু বালাসীর যমুনা নদীতে গোসল করতে যাই। এর মধ্য ওমিও ও মাহিব গোসল করতে নদীতে নামে। এরপর একে একে সবাই নামলেও দীর্ঘক্ষণ পর ওমিও ও মাহিমকে খুঁজে না পাওয়ায় চিৎকার করতে থাকি।’
স্থানীয়রা জানান, কয়েক জন শিক্ষার্থীরা নদীর পাড় থেকে চিৎকার করে। পরে তাঁরা ঘটনাস্থলে যান। ওই শিক্ষার্থীরা জানায় দুই বন্ধু পানির নিচে ডুবে গেছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় সাড়ে ১১টার দিকে ওমিওর মরদেহ উদ্ধার করে। নিখোঁজ মাহিমকে উদ্ধারে জন্য রংপুর থেকে ডুবুরি দল অসে। দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব বলেন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নদী থেকে ডুবে যাওয়া দুই ছাত্রের মরদেহ উদ্ধার করছে। সেই সঙ্গে উদ্ধার করা চার ছাত্রকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান ও মরাচেলা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। মামলা, আদালতের নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলন। নদীর বুক ও তীর কেটে বালু লুটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি-পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনপদ, ঘরবাড়ি ও ফসলি জমি।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জে উজান থেকে নেমে আসা ঢলে টানা সাত দিন ধরে বাড়ছে পদ্মা নদীর পানি। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। বর্তমানে বিপৎসীমার মাত্র ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
২ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ থাকলেও প্রায় তিন মাস ধরে তা সম্পূর্ণ অচল হয়ে আছে। এতে শিক্ষকদের হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ অনলাইনভিত্তিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সার্ভারে ত্রুটির কারণে এই অবস্থা হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী আঞ্চলিক মহাসড়কের মাতামুহুরী নদীর ওপর একসময় বেইলি সেতু ছিল। কয়েক দফায় সেতুটি ভেঙে পড়ায় সেটির পাটাতন অপসারণ করা হয়। নির্মাণ করা হয় গার্ডার সেতু। তবে ১১ বছরেও আগের সেতুর চারটি খুঁটি অপসারণ করা হয়নি।
২ ঘণ্টা আগে