
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. হুমায়ুন কবির ডিউক (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া হুমায়ুন কবির ডিউক সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মো. বক্তার হোসেনের ছেলে।
উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা জানান, গতকাল শনিবার রাতে উপজেলার মজুমদারহাট ব্রিজ সংলগ্ন নিজস্ব কম্পিউটারের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ডিউক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি পোস্ট দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে এবং এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা আরও জানান, গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

রাজধানীর আজিমপুরে ভিআইপি নামে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে লালবাগ থানার আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
রাজধানীর হাইকোর্টের সামনের সড়ক ও মৎস্য ভবন মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রোববার বেলা দেড়টার দিকে পরপর বিস্ফোরণ দুটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম।
৫ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দিলে দেশের কতটুকু লাভ কিংবা কি কি ক্ষতি হতে পারে, তা জনগণের কাছে স্পষ্ট করার দাবি জানিয়েছে বন্দর রক্ষা কমিটি। এনসিটি ইজারা নিয়ে জাতীয় সংলাপের দাবিও জানিয়েছেন সংগঠনটির নেতারা।
৭ মিনিট আগে
পাবনায় শিশু হত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নিহত শিশুর সহপাঠীরা। আজ রোববার সকালে পাবনা জেলা পরিষদের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি আদালত এলাকাসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
৯ মিনিট আগে