Ajker Patrika

হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ
বিএনপি নেতার অফিস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর হাইকোর্টের সামনের সড়ক ও মৎস্য ভবন মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ রোববার বেলা দেড়টার দিকে পরপর বিস্ফোরণ দুটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী শহিদুল ইসলাম।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন আহমেদ বলেন, বেলা দেড়টার দিকে মৎস্য ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সালাহউদ্দিন আরও বলেন, কদম ফোয়ারার সামনেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেটি শাহবাগ থানা এলাকার মধ্যে পড়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত