Ajker Patrika

আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
পুলিশের হাতে আটক আমিনুল ইসলাম শাওন। ছবি: ডিএমপি

রাজধানীর আজিমপুরে ভিআইপি নামে একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে লালবাগ থানার আজিমপুর মেটানির ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

লালবাগ থানা-পুলিশ জানায়, ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করছিলেন আমিনুল ইসলাম শাওন। বিষয়টি বাসের কর্মী ও স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় টহলরত পুলিশ সদস্যরাও সেখানে পৌঁছে তাঁকে আটক করেন।

পুলিশ জানায়, আটকের সময় উত্তেজিত জনতা শাওনকে মারধর করে। এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত