
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগে আবু হানিফ ওরফে নিউটন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম।
আটক নিউটন উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর (যোগীবাড়ী) গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। বর্তমানে তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামের উত্তরপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এর আগে গতকাল সকালে নিউটনের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় একটি অভিযোগ দেন উপজেলা ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি জাহেদুল ইসলাম। ওই দিন দুপুরে স্থানীয় মুসল্লিদের সঙ্গে নিয়ে ইমাম-ওলামাগণ থানা চত্বরে বিক্ষোভ করেন। এ সময় অভিযুক্ত নিউটনের ফাঁসির দাবি জানান তাঁরা।
মুফতি জাহেদুল ইসলাম বলেন, ‘ওই (নিউটন) ব্যক্তি দীর্ঘদিন ধরে ইসলামবিরোধী কথাবার্তা বলছেন। এ ছাড়া পবিত্র কোরআন শরীফ অবমাননা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন। এসব বিষয়ে তাঁকে একাধিকবার নিষেধ করা করা হলেও তিনি ক্ষান্ত হননি।’
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে রেলওয়ের কর্মচারীর হামলার প্রতিবাদে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ...
১ ঘণ্টা আগে
ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের কয়েকটি আসনের অংশবিশেষ পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৮ ঘণ্টা আগে