
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার টেংড়াকান্দি বাজারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার চরাঞ্চলের ফুলছড়ি ইউনিয়নের টেংড়াকান্দি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের ওবায়দুল ডাক্তারে ওষুধের দোকানে কে বা কারা আগুন দিলে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের কাশেমের মনিহারি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ঘটনাস্থলে যাওয়া আগেই মালামালসহ দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওবায়দুল ডাক্তার বলেন, তাঁর দোকানে ১৫ লাখ টাকার ওষুধ ছিল, যা আগুনে ভস্মীভূত হয়েছে। তিনি দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাঁর দোকানে আগুন দেওয়া হয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, চিংড়ি পলাশের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল, ৯টি গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই স্থান থেকে পলাশের স্ত্রী টিকলি মাক্কি...
৫ মিনিট আগে
আনিসুল হক ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তাঁর লাইসেন্সকৃত অস্ত্রটি থানায় জমা দেননি বা থানাকে অবহিতও করেননি। তাঁর ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা সম্পর্কে কোনো তথ্য মেলেনি। তিনি গুলি কিনেছেন —এমন তথ্যও পাওয়া যায়নি।
১১ মিনিট আগে
রাজধানীর শাহআলী এলাকায় সড়কের পাশে পলিথিনের ব্যাগের মধ্যে থাকা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করা হয়। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বয়স আনুমানিক চার...
১২ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে খেলন সরকার (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসের ২৪ দিনেই হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হলো। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৫১ জন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ময়মনসিংহ....
২৩ মিনিট আগে