
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে শামীম আকন্দ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
গ্রেপ্তার শামীম উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামের আব্দুল কদ্দুস ওরফে সাবু আকন্দের ছেলে। তাঁর স্ত্রী শুপ্তা আকতার বগুড়া সদর উপজেলার বাদুড়তলা এলাকার শফিকুল ইসলাম আকন্দের মেয়ে। প্রায় ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার সকালে পারিবারিক কলহের জেরে শামীম আকন্দ তাঁর স্ত্রীকে মারধর করে বাইরে কাজে যান। পরে দুপুরে শুপ্তা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুপ্তার বাবা শফিকুল ইসলাম জামাতা শামীম আকন্দসহ তিনজনকে আসামি করে গতকাল রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, শামীম আকন্দকে গতকাল রাতে উপজেলার কোমরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের জেলা মৌলভীবাজার। এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বন বিভাগের চারটি রেঞ্জ রয়েছে। এসব সংরক্ষিত বনাঞ্চল থেকে নির্বিচারে বিভিন্ন প্রজাতির গাছ ও বাঁশ কেটে বিক্রির মচ্ছব চলছে। এতে জেলার সংরক্ষিত বনাঞ্চলগুলো উজাড় হয়ে যাচ্ছে। দিনে-রাতে বনের গাছ ও বাঁশ চুরি হলেও...
১ ঘণ্টা আগে
গাইবান্ধার রংপুর চিনিকলটি আধুনিকায়নের কথা বলে আখমাড়াই বন্ধ ঘোষণা করা হয়। প্রায় ছয় বছর আখমাড়াই বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার সম্পদ। এদিকে মানবেতর জীবনযাপন করছেন মিলের শ্রমিক-কর্মচারীরা। আর দুর্ভোগে পড়েছেন হাজারো আখচাষি।
১ ঘণ্টা আগে
‘আগে সংসারের প্রয়োজনে দু-একটা গরু পালন করতাম। এখন গরুই আমাদের ব্যবসা, গরুই আমাদের ভবিষ্যৎ’—কথাগুলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা-আটাপুর গ্রামের খামারি অভিজিতের। প্রায় এক যুগ আগে ৮-১০টি গরু নিয়ে যাত্রা শুরু করা তাঁর খামারে এখন ২৫টি গরু। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে পাঁচটি ষাঁড় বিক্রির...
২ ঘণ্টা আগে
সরকারি হিসাবে সাতক্ষীরার তালা উপজেলায় ৬৫ হাজার পরিবারের বসবাস। তালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট, মাঝারি ও বড় মিলিয়ে মোট ৪ হাজার ৭২৫টি খামার রয়েছে।
২ ঘণ্টা আগে