
আকস্মিক গাইবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার বেলা ১১টার দিকে পরিদর্শনে গিয়ে সরকারি ওষুধ সাধারণ রোগীদের না দেওয়ার অভিযোগে ও দেরি করে হাসপাতালে উপস্থিত হওয়ায় দুজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।
সাময়িক বরখাস্তের নির্দেশ পাওয়া দুজন হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা হেদায়েতুল ইসলাম চৌধুরী ও মেডিকেল কর্মকর্তা জিল্লুর রহমান।
জানা যায়, বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ হাসপাতালে পরিদর্শনে গিয়ে কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে মন্ত্রীর দেখা হয়। মন্ত্রী রোগীর কাছে জানতে চান, ভ্যাকসিন কোথায় পেয়েছেন। রোগী মন্ত্রীকে জানান, তিনি ১ হাজার ৩০ টাকা দিয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনেছেন। বিষয়টি জানার পর তিনি উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা হেদায়েতুল ইসলাম চৌধুরীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
এদিকে বেলা ১১টার পর হাসপাতালে উপস্থিত হওয়ায় মেডিকেল কর্মকর্তা জিল্লুর রহমানকেও সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী।
এ প্রসঙ্গে হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুদুর রহমান আজকের পত্রিকাকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণত অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন থাকে না। এটা থাকে জেলা হাসপাতালগুলোতে। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের হয় ভ্যাকসিন বাইরে থেকে কিনে আনতে হয়, নতুবা জেলা হাসপাতালে গিয়ে বিনা মূল্যের ভ্যাকসিন নিতে হয়। এটাই বাস্তবতা। দ্বিতীয়ত, যে চিকিৎসক দেরি করে হাসপাতালে উপস্থিত হয়েছেন, তিনি তাঁকে আগেই অবহিত করেছিলেন যে, ব্যক্তিগত কিছু জরুরি কাজে আটকে যাওয়ায় হাসপাতালে আসতে তাঁর দেরি হবে।
স্বাস্থ্যমন্ত্রীর বরাতে মাসুদুর রহমান আরও বলেন, ওই দুই চিকিৎসকের অপরাধ গুরুতর না হলে সাময়িক বরখাস্তের বিষয়টি পুনর্বিবেচনা করা সম্ভব।

রাজধানীর উত্তরখানের রাজাবাড়ি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ
৪ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস রোগের ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। অত্যাবশ্যকীয় ওষুধ মেটফরমিন ও গ্লাইক্লাজাইডের মজুত শেষ হয়ে যাওয়ায় বিনা মূল্যে চিকিৎসাসেবা নিতে আসা নিম্ন আয়ের রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে ওষুধ সংগ্রহ করতে দেড় থেকে দুই
১৬ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই ইমাম নিহত হয়েছেন। রোববার দুপুরে জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১৬ মিনিট আগে
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
২১ মিনিট আগে