
গাইবান্ধার ফুলছড়িতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মিলন মিয়া (৪৪)। তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের মেছের উদ্দিন সরকারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে যৌথ বাহিনীর সদস্যরা মিলন মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান চালান। এ সময় তাঁকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে চারটি রামদা, একটি চায়নিজ কুড়াল ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা ঠেকাতে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, যৌথ অভিযানে উদ্ধারকৃত অস্ত্রগুলো ইতিমধ্যে জব্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রলিটি উদ্ধার শেষে যোগাযোগ স্বাভাবিক হয়। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা রেলওয়ে বিভাগ।
৯ মিনিট আগে
সিয়াম প্রতিবেশী মামাতো ভাই আনিছুরের সঙ্গে পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সিয়াম পুকুরে পড়ে যায়। পরে আনিছুর দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টা বলে। এরপর পরিবারের সদস্যরা পুকুর থেকে সিয়ামকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগে
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আরও দুজন আহত হয়েছেন।
২৪ মিনিট আগে
সিলাম চকেরবাজার এলাকার ‘শাহ গোষ্ঠী’ ও ‘শেখ গোষ্ঠী’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে শাহ গোষ্ঠীর রাসেল আহমদ শেখ গোষ্ঠীর এক যুবকের ছবি ব্যবহার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরই জেরে আজ বিকেলে চকেরবাজার এলাকায় রাসেলকে একা পেয়ে শেখ গোষ্ঠীর কয়েকজন তাঁর ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে।
৩৫ মিনিট আগে