
গাইবান্ধা সদর উপজেলায় গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত দুই বোন হলো রঘুনাথপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ফিহামনি (১১) ও জান্নাতি খাতুন (২)।
স্থানীয় লোকজন ও নিহত দুই বোনের পরিবার জানায়, রঘুনাথপুরে আব্বাসের মোড় এলাকার মধু মিয়া ও মতিউর রহমানের বাড়িতে গতকাল সকাল থেকে গাছ কাটার কাজ চলছিল। বিকেলে প্রতিবেশী ফরিদ মিয়ার মেয়ে ফিহামনি তার দুই বছর বয়সী বোন জান্নাতিকে কোলে নিয়ে গাছ কাটা দেখতে যায়। হঠাৎ কাটতে থাকা গাছটি দুই বোনের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে গাছ কাটার লোকজন, গাছের মালিক মধু মিয়া এবং মতিউর রহমান লাশ দুটি ডালপালা ও পাতা দিয়ে ঢেকে রেখে বাড়ি থেকে পালিয়ে যান। এদিকে মেয়েরা বাড়ি ফিরে না আসায় রাতে বাবা ফরিদ উদ্দিন আশপাশে খুঁজতে গিয়ে গাছের নিচে চাপা পড়া অবস্থায় লাশ দুটি দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গাছের নিচে চাপা পড়ে থাকা লাশ দুটি টেনে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস ও সদর থানা-পুলিশ খবর পেয়ে গাছের নিচ থেকে লাশ বের করে আনে।
গাইবান্ধা সদর থানার সাব-ইন্সপেক্টর (তদন্ত) শ্রী সুমঙ্গল কুমার দাশ বলেন, রাতে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আবুল খায়ের (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে চৌদ্দগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামে। আবুল খায়ের ওই গ্রামের মৃত জন্তুর আলীর ছেলে।
১১ মিনিট আগে
যশোরের মনিরামপুরে সরকারি রাস্তা কেটে মাছের ঘের করার অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ড দেন।
২২ মিনিট আগে
দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পাচার রোধে রাজশাহীর ফিলিং স্টেশন ও ডিপোগুলোতে নজরদারি শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (২৯ মার্চ) থেকে এই তৎপরতা শুরু করেছে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন। সীমান্ত এলাকা পদ্মার চরেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে ভারতে..
৩৬ মিনিট আগে
নওগাঁর বদলগাছী উপজেলায় একটি পটোলখেত থেকে ৩২৫টি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া মাঠ থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে