
ঘন কুয়াশায় প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানায় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
এর আগে গতকাল দিবাগত রাত আড়াইটা থেকে ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাহউদ্দিন বলেন, মধ্যরাত থেকে কুয়াশা পড়তে থাকে। রাত আড়াইটার সময় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় নৌ দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন পারের অপেক্ষায় থাকে। সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো দ্রুত পারাপারের চেষ্টা চলছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম জানান, ঘন কুয়াশায় রাতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে আটকে পড়ে কেরামত আলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও চিত্রা নামে তিনটি ফেরি। এ ছাড়া পাটুরিয়া ঘাটে চারটি ও দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে আটকে রাখা হয়। সকাল ১০টায় ঘন কুয়াশার প্রকোপ কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ফিফা ফুটবল বিশ্বকাপ-২৬ এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ফুটবলপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি লড়াই দেখতে সেখানে জড়ো হয়েছেন হাজারো সমর্থক।
৭ মিনিট আগে
এই সরকার আসার পর ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে। মূল্য আর কমানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই সরকার আসার পরে লোডশেডিংয়ের মাত্রা এমন পর্যায়ে গিয়েছে গ্রামগঞ্জে এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে।
১১ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারে ২৯৪ কোটি টাকার একটি প্রকল্প চার বছর আগে শেষ হয়েছে। পরে আরও ৬০০ কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হলেও টেকসই কাজের অভাবে উপকূলবাসীর ‘বেড়িবাঁধ-আতঙ্ক’ কাটেনি। এবারের বন্যায়ও খানখানাবাদ, প্রেমাশিয়া, ডোংরা, বাঘমারা, ছনুয়াসহ কয়েকটি স্থানে বেড়িবাঁধে...
২ ঘণ্টা আগে
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে ফারুক হোসেন (৩৫) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে