
গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনা মূল্যে বিতরণের জন্য নির্ধারিত ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে মজুত করা ও সহায়তার অপরাধে দিনমজুর মো. আবদুল মজিদ মিয়া ওরফে কোনার (৩৭) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। আবদুল মজিদ মিয়া ওরফে কোনা উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের মৃত মো. আবদুল জলিল মিয়ার ছেলে।
আজ বুধবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করেন।
ওসি আরও বলেন, মজুত করা চালগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার ৭২টি বিভিন্ন রঙের প্লাস্টিকের বস্তায় ৪ হাজার ১৩৩ কেজি চাল পাওয়া গেছে। সেগুলো এখন থানায় পুলিশের হেফাজতে রয়েছে। আসামি গ্রেপ্তার করতে পুলিশ তৎপর আছে বলেও জানান তিনি।
জানা যায়, মো. আবদুল মজিদ মিয়া ওরফে কোনার বসতবাড়িতে বিপুল পরিমাণ ভিজিএফের চাল মজুত করা ছিল। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে গণমাধ্যমকর্মীদের খবর দেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজকের পত্রিকার ডিজিটালে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রচারিত হয়। এতে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। পরে ঘটনাস্থল থেকে গত রোববার রাতে চালগুলো উদ্ধার করে স্থানীয় সংরক্ষিত নারী সদস্য মোছা. বিলকিস বেগমের জিম্মায় তাঁর বাড়িতে রাখা হয়। সর্বশেষ গতকাল রাতে সংরক্ষিত নারী সদস্যের বাড়ি থেকে চালগুলো থানায় নেওয়া হয়েছে। সেই সঙ্গে রাতেই মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনটি দীর্ঘদিন ধরে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এলডিপির প্রার্থী ওমর ফারুক পরাজিত হন এবং বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বিজয়ী হন।
১ ঘণ্টা আগে
ডিআই পিকআপে করে শ্রমিকেরা সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। আর কাঁঠালবাহী ট্রাক ওই পথ দিয়ে আসতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন আর হাসপাতালে গিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতার নাম মো. আরাফাত রহমান অভি, তিনি পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনসার আলীর ছোট ছেলে। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব।
১ ঘণ্টা আগে
স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা এবং চিকিৎসার অভাবে চরম মানসিক ও শারীরিক কষ্টে ভেঙে পড়েন হাবিবুর রহমান। অবশেষে পবিত্র ঈদুল ফিতরের দিন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন তিনি।
২ ঘণ্টা আগে