Ajker Patrika

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ছাত্রলীগ নেতাসহ ৮১ জনের বিরুদ্ধ মামলা

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৮: ৪৭
গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ছাত্রলীগ নেতাসহ ৮১ জনের বিরুদ্ধ মামলা
বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাসহ ৮১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তিনি গত সোমবার থানায় অভিযোগ দাখিল করেন। পরে অভিযোগটি মঙ্গলবার রাতে থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ অক্টোবর বেলা ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ও সেমিনার আয়োজনকে কেন্দ্র করে বিরোধের জেরে দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। একদল ব্যক্তি কার্যালয়ে প্রবেশ করে নেতা-কর্মীদের ওপর হামলা চালান এবং কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও দলীয় সরঞ্জাম ভাঙচুর করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় চেয়ার-টেবিল, ব্যানার, ফেস্টুন, দলীয় নেতাদের ছবি ও অন্যান্য মালামাল ভাঙচুর করা হয়। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মামলার বাদী মো. মাসুদ রানা বলেন, স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে বিএনপি অফিসে হামলা করে ভাঙচুর করেছে। আওয়ামী লীগের লোকজন এখনো বুক উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। এদের আবার বিএনপির লোক শেল্টার দেওয়ার কারণে তারা দলীয় কার্যালয় ভাঙচুর করার সাহস পেয়েছে। যেহেতু আমি ইউনিয়ন বিএনপির সভাপতি, তাই ভাঙচুরের বিচারসহ শাস্তির জন্য থানায় মামলা করেছি।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এ ঘটনায় থানায় মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত