
ফেনীর মাস্টারপাড়া এলাকায় পথচারীকে উদ্দেশ করে অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে মো. রুবেল খান (৩০) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত সোমবার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম থেকে আটক করে পুলিশ।
রুবেল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাসিন্দা। তাঁর একটি হাত কাটা এবং তিনি পৌরসভার পূর্ব উকিলপাড়া এলাকায় ভাড়া করা বাসায় বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, সোমবার (২০ এপ্রিল) সকালে মাস্টারপাড়া এলাকার সোবহান মঞ্জিলের সামনে অটোরিকশাচালক রুবেল পথচারী এক নারীকে উদ্দেশ করে অশ্লীল মন্তব্য করেন। এতে ওই নারী প্রতিবাদ জানালে আরও কুরুচিপূর্ণ আচরণ করেন রুবেল।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ চট্টগ্রাম থেকে তাঁকে আটক করে। এই ঘটনায় ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‘কয়েকদিন আগে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে সতর্ক করা হয়েছিল। পরে ইউএনও ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বক্তব্য শোনেন এবং অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেজল্যুশনের মাধ্যমে তাঁকে সাময়িক বহিষ্কার ক
৪ মিনিট আগে
সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিবসহ ১১ জন পর্যবেক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
পারিবারিক বিরোধের জেরে দুপুরে হেলিম মিয়া তাঁর ভাইয়ের ঘরে ঢুকে ভাতিজা সাঈদুল ইসলাম ও আমিনুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। প্রাণ বাঁচাতে তারা দৌড়ে পাশের বাড়ির বকুল বেগমের ঘরে আশ্রয় নেয়। সেখানে গিয়ে হেলিম মিয়া আবারও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
৩২ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগে