
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর সোনাগাজীতে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ জুন) সকালে সোনাগাজী সরকারি কলেজ মাঠে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. কে এম আতিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রভাষক রাকিব উদ্দিন, সামছুদ্দিন, মোহাম্মদ ফরিদ আহমাদ ও জহিরুল হক খালেদ ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাগাজী পৌর ছাত্রদলের সদস্যসচিব রহমত উল্লাহ শাহীন, চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, পৌর ছাত্রদলের নেতা বাদশা, কলেজ ছাত্রদলের সাবেক সদস্যসচিব ওসমান গনি জিহাদ ভূঁইয়া, সহসভাপতি আবিদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিরাজ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলী আরমান প্রমুখ।
পরে সোনাগাজী সরকারি কলেজ, বক্তারমুন্সী শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাই স্কুল, আল হেলাল একাডেমিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চার রোপণ ও বিতরণ করা হয়।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৩ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৪ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৫ ঘণ্টা আগে