
উত্তরায় মাইলস্টোনের সামনে শিক্ষার্থীদের উসকানি দিয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগ চাওয়া ফেনীর যুবলীগ নেতা রিয়াদ মাহমুদ রাফিকে (৪০) আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে চলমান আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
রিয়াদ মাহমুদ রাফি ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের আবদুল নবী গ্রামের ভূঞা বাড়ির আবুল হাসেমের ছেলে এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সহসম্পাদক ও দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুনের অনুসারী।

সূত্রে জানা গেছে, রিয়াদ মাহমুদ রাফি গত বছর গণঅভ্যুত্থানের পর এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপন করেন। সম্প্রতি মাইলস্টোন স্কুলের কাছে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ওই প্রতিষ্ঠানের ছাত্ররা গতকাল মঙ্গলবার ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিলেও তিনি শান্তিপূর্ণ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় ছাত্ররা তাঁকে হাতেনাতে ধরে পুলিশে হস্তান্তর করে।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তাঁকে ঢাকার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাঁর নামে ফেনী মডেল থানায় মামলা রয়েছে।
ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন, রিয়াদ মাহমুদ রাফির নামে আটক যুবকের বিরুদ্ধে রাজধানীতেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ফেনী মডেল থানায় দায়েরকৃত মামলায় তাঁকে ফেনীতে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদ্যাপন করছে নেত্রকোনার দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রার আয়োজন করে শ্রী শ্রী দশভুজা বাড়ি মন্দির কমিটি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মন্দির চত্বর থেকে শত শত ভক্ত জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন।
৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে।
৪৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি ছাত্রদল কখনো বেইমানি করবে না।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে