২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে প্রসূতিদের সংক্রমণের ঝুঁকিতে ফেলে অস্ত্রোপচারকক্ষের (ওটি) পাশে নার্সদের রান্না ও খাওয়াদাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের ওই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ শুক্রবার ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সাইফুল ইসলাম এ তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির সভাপতি করা হয়েছে হাসপাতালের সহকারী পরিচালক মো. জামাল হোসেনকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শোয়েব ইমতিয়াজ এবং চিকিৎসা কর্মকর্তা আদনান আহমেদকে সদস্য করা হয়েছে।
এর আগে আজকের পত্রিকায় ‘ওটির পাশেই রান্না-খাওয়া নার্সদের, ঝুঁকিতে প্রসূতিরা’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
অনুসন্ধানে জানা গেছে, হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচারকক্ষ (ওটি) এবং অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যে নিয়মিত রান্নাবান্না ও খাওয়াদাওয়া করছেন হাসপাতালের নার্সরা। তাঁরা অস্ত্রোপচারকক্ষের পাশে থাকা একটি কক্ষে গ্যাসের চুলা, হাঁড়ি-পাতিল ও রান্নার সামগ্রী এনে রান্নাবান্না করছেন। তৈরি করে খাচ্ছেন শীতের পিঠাও। রান্নার সময় দরজা খোলা রেখে নার্সরা অবাধে যাতায়াত করছেন অস্ত্রোপচার ও প্রসূতিদের কক্ষে। হাসপাতালের নার্সিং সুপারভাইজার নুরজাহান, নার্স কল্পনা রানী, হ্যাপী রানী সূত্রধর, সীমা কর্মকার, রত্না বসাক, রানী বালা ও দেলোয়ারা বেগম এই নিয়মিতবহির্ভূত কাজ করে আসছেন।
এ বিষয়ে তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা; যা কাম্য নয়। হাসপাতালের সুনাম ও প্রসূতিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাটির তদন্ত প্রয়োজন। তদন্তে শুধু এ বিষয় নয়, আরও কোনো অনিয়ম আছে কি-না, তা খতিয়ে দেখা হবে। কমিটি সঠিকভাবে কাজ করবে বলে আশা রাখছি।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৫ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে